মালদা

কালিয়াচক গার্লস হাই স্কুল(উঃ মাঃ)-এর ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন

১৯৬৮ সালে কালিয়াচক গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক এর পথ চলা শুরু হয়। সোমবার স্কুলের ৫০ বছর পূর্তি হয় সেই উপলক্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষ
উদযাপন করা হয় স্কুল সংলগ্ন ময়দানে। স্কুলের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে তিনদিন ধরে। এদিন অনুষ্ঠানের উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল গনি প্রাক্তন বিভারপতি কলকাতা হাই কোর্ট তথা চেয়ারম্যান পশ্চিমবঙ্গ ওয়াক বোর্ডের এবং বঙ্গ ভূষণ সন্মান প্রাপ্ত, কালিয়াচক কলেজের পিন্সিপাল নাজিবর রহমান, মোয়াজ্জেম হোসেন ডাক্তার এবং স্কুলের সভাপতি, মল্লিকা সরকার স্কুলের প্রধান শিক্ষিকা, কালিয়াচক ৩নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন এছাড়াও আরও অনেকে। ৫০ বছর পূর্তি উপলক্ষে স্কুলের একটি বই প্রকাশিত করা হয় এদিন অনুষ্ঠানের মাধ্যমে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/SvoT61lYCAw